গেজেট প্রকাশিত — ৩১ আগস্ট ২০২৬ (এস.আর.ও নং ৩৬৯-আইন/২০২৬)
আপনার নতুন মূল বেতন কত হবে
চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী নতুন স্কেলে বেতন নির্ধারিত হবে এবং বৃদ্ধি তিন ধাপে কার্যকর হবে। নিচে তথ্য দিয়ে "হিসাব করুন" চাপুন।
হিসাবটি বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা, ৩১ আগস্ট ২০২৬-এ প্রকাশিত আদেশের অনুচ্ছেদ ১(৩), ৩ ও ৫ অনুসরণে তৈরি। ধাপে ধাপে প্রদানের শতাংশ মোট বৃদ্ধির অংশ হিসেবে ধরা হয়েছে (নিচে "হিসাবের পদ্ধতি" দেখুন)। ব্যক্তিগত বেতন নির্ধারণ চূড়ান্ত হবে payfixation.gov.bd-এ, তাই সামান্য পার্থক্য হতে পারে।
গ্রেডের সীমার মধ্যে একটি মূল বেতন দিন।
জিপিএফ কর্তন আসলে আপনার নিজের সঞ্চয় — মুনাফাসহ ফেরতযোগ্য।
সঠিক নীট পেনশনের অঙ্ক দিন।
নতুন স্কেলে নির্ধারিত মূল বেতন (01-07-2027 হইতে সম্পূর্ণ কার্যকর)
অনুচ্ছেদ ১(৩)(খ), (ঘ): 01-07-2026 থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ের বেতন বকেয়া প্রাপ্য; ইতোমধ্যে আহরিত মহার্ঘ ভাতা বকেয়ার সাথে সমন্বয় হবে।
পূর্ণ বাস্তবায়নের পর (01-07-2027 থেকে) আনুমানিক মাসিক মোট বেতন — সব ভাতাসহ
৳ ০
এটি একটি সম্পূর্ণ আনুমানিক হিসাব — এলাকা, পদ, প্রতিষ্ঠান, সরকারি বাসস্থান প্রাপ্তি, সন্তান সংখ্যা ও বিশেষ ভাতাদির ওপর নির্ভর করে প্রকৃত অঙ্ক অনেকটাই ভিন্ন হতে পারে।
আনুমানিক কর্তনের পর নিট (হাতে) মাসিক বেতন
৳ ০
জিপিএফ, কল্যাণ তহবিল, যৌথ বীমা ও স্ট্যাম্প কর্তনের পর। আয়কর প্রযোজ্য হলে আরও কমতে পারে।
নতুন মাসিক নীট পেনশন (01-07-2026 থেকে)
৳ ০
হিসাবের পদ্ধতি (গেজেট অনুযায়ী)
বেতন নির্ধারণ (অনুচ্ছেদ ৫): বর্তমান মূল বেতন ২০১৫ স্কেলের প্রারম্ভিক ধাপে হলে নতুন স্কেলের প্রারম্ভিক ধাপেই নির্ধারণ। প্রারম্ভিক ধাপের চেয়ে বেশি হলে, পার্থক্যটুকু নতুন স্কেলের প্রারম্ভিক ধাপের সাথে যোগ করে সমান বা পরবর্তী উচ্চতর ধাপে নির্ধারণ।
ধাপে ধাপে প্রদান (অনুচ্ছেদ ১(৩)): নির্ধারিত বেতন 01-07-2026 থেকে কার্যকর ধরে 30 শতাংশ প্রদান, 01-01-2027 থেকে আরও 35 শতাংশ, এবং বাকি অংশসহ অন্যান্য সকল ভাতা (নতুন হারে) 01-07-2027 থেকে। এই ক্যালকুলেটরে শতাংশগুলো মোট বৃদ্ধির (নতুন − বর্তমান) অংশ হিসেবে প্রয়োগ করা হয়েছে।
বকেয়া ও মহার্ঘ ভাতা (অনুচ্ছেদ ১(৩)(খ), (ঘ)): 01-07-2026 থেকে আদেশ জারির তারিখ (31-08-2026) পর্যন্ত ২ মাসের বেতন বৃদ্ধি বকেয়া হিসেবে প্রাপ্য; ওই সময়ে আহরিত মহার্ঘ ভাতা বকেয়া থেকে সমন্বয় (বাদ) হবে।
বার্ষিক ইনক্রিমেন্ট (অনুচ্ছেদ ১১): বেতন নির্ধারণের পর সবার পরবর্তী ইনক্রিমেন্টের তারিখ 01-07-2027 — সেদিন মূল বেতন নতুন স্কেলের পরবর্তী ধাপে উঠবে।
নতুন স্কেলের ধাপসমূহ গেজেটের অনুচ্ছেদ ৩-এর সারণি থেকে নেওয়া (গ্রেড-১৯ এর ধাপ প্রকাশিত চার্ট থেকে সম্পূরিত)।
নতুন স্কেলের ধাপ চার্ট (সব গ্রেড, গেজেট অনুযায়ী)
৯ম জাতীয় বেতন স্কেল-২০২৬ — বেতন স্কেলের ধাপ নির্ণয়ের তালিকা। হিসাব করার পর আপনার নির্ধারিত ধাপটি সবুজ চিহ্নিত হবে।
স্কেলের সর্বোচ্চ ধাপআপনার নির্ধারিত ধাপ
দ্রষ্টব্য: ধাপগুলো গেজেটের অনুচ্ছেদ ৩-এর সারণি অনুযায়ী (বার্ষিক 5% হার)। প্রচারিত চার্ট পিডিএফের সাথে কিছু গ্রেডে সামান্য পার্থক্য আছে — আইনত গেজেটের অঙ্কই চূড়ান্ত। গ্রেড-১৯ এর ধাপ চার্ট থেকে সম্পূরিত।
সব গ্রেডের তুলনা দেখুন
গ্রেড
বর্তমান স্কেল (2015)
নতুন স্কেল (2026)
বৃদ্ধি (প্রারম্ভিক)
দ্রষ্টব্য: মন্ত্রিপরিষদ সচিব/মুখ্য সচিব ও সমমর্যাদার পদের বেতন ৳ 170,000 এবং সিনিয়র সচিব ও সমমর্যাদার পদের বেতন ৳ 160,000 (নির্ধারিত) — অনুচ্ছেদ ৩(২)।